নয়াপল্টনে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন
জনগণের জান ও মালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। সকালে নাইটিংগেল মোড় পরিদর্শনে এসব কথা বলেন তিনি। বিপ্লব কুমার বলেন, যে কোন অপ্রতীকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর। এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়া পল্টনে বিএনপির অফিসের আশেপাশে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
১১:২২ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার